/* */
Dhaka , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরায় ৯৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আইএনবি ডেস্ক: রাজধানীর ডেমরা থানাধীন সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৯৪ পিস ইয়াবাসহ মো. সাহাবুদ্দিন (৩৫) নামের এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। বুধবার (৭ অক্টোবর ২০২৬) এসআরবির লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

এসআরবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া সাহাবুদ্দিন নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চরবকিরা এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ নানা ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকার ডেমরাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। উদ্ধার হওয়া ৯৪ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ হাজার ২০০ টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে জব্দকৃত মাদকসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘রাজধানীতে ৮ জোনে অটোরিকশা ও ই-বাইকের জন্য আলাদা রং নির্ধারণ করা হবে’

ডেমরায় ৯৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেটের সময় : ০৩:১৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬