/* */
Dhaka , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাসদের প্রধান কার্যালয়ে অভিযান, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

আইএনবি ডেস্ক: রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্দেহজনক অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টার দিকে এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিছু লোকজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হচ্ছে এবং যাচাই-বাছাই শেষে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

এ বিষয়ে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন জানান, জাসদের কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছিল এবং সেখানে বহিরাগত অনেকে অবস্থান করে বৈঠক করছিলেন—এমন সন্দেহের ভিত্তিতে ক্রাইম ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান চালিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। অভিযান এখনো চলমান রয়েছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে, জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন দাবি করেছেন যে, এটি আওয়ামী লীগের কোনো বৈঠক ছিল না, বরং দেশজুড়ে আসা প্রায় সাড়ে তিনশ নেতাকে নিয়ে তাদের পূর্বনির্ধারিত প্রতিনিধি সভা চলছিল। তিনি অভিযোগ করেন, বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে এবং বর্তমানে তারা কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় আছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতির বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি অজুহাত তৈরি করে তাদের ওপর এই আক্রমণ চালানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

জাসদের প্রধান কার্যালয়ে অভিযান, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

আপডেটের সময় : ১০:০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬