/* */
Dhaka , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু

আইএনবি ডেস্ক: সাত মাসে জ্বালানির দাম তিনবার বাড়ানোর মাধ্যমে সরকার চরম দায়িত্বহীনতা ও দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে রাজধানীর বিজয়নগরের দলীয় কার্যালয়ে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সংক্রান্ত আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে মজিবুর রহমান মঞ্জু বলেন, জ্বালানির এই মূল্যবৃদ্ধির ফলে দেশের সব কর্মক্ষেত্রসহ সাধারণ মানুষের জনজীবনে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। কৃত্রিম জ্বালানি সংকট তৈরি করে সরকার সুকৌশলে তেলের দাম বাড়ানোর পথ তৈরি করেছে বলেও তিনি তীব্র অভিযোগ তোলেন। সরকারের এই ধরনের জনদুর্ভোগ সৃষ্টিকারী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি সরকারের উদ্দেশ্যে ১০টি বিকল্প পরিকল্পনা পেশ করেন এবং অবিলম্বে নিজেদের ভুল শুধরে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা সাপেক্ষে বর্তমান সংকট নিরসনের আহ্বান জানান।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু

জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু

আপডেটের সময় : ০৩:৩৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬