/* */
Dhaka , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গুলিস্তানে বিএনপি–জামায়াত সংঘর্ষ, জামায়াত নেতা ছুরিকাঘাতে আহত

সংগৃহীত ছবি

আইএনবি ডেস্ক: রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে বিএনপি ও জামায়াতে ইসলামীর মিছিল চলাকালে নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এসময় মো. কবির আহমেদ (৪৫) নামে জামায়াতের এক নেতার ছুরিকাঘাতে আহত হওয়ার অভিযোগ উঠেছে।

আহত কবির জামায়াতের রোকন গুলিস্তান শপিং মার্কেট ইউনিটের সভাপতি। তিনি পেশায় মোবাইল পার্টস ব্যবসায়ী।

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ফুলিবাড়িয়ায় দুই পক্ষের মিছিল চলাকালে অংশগ্রহণকারীদের মধ্যে হাতাহাতির ঘটনার তথ্য দেন বংশাল থানার পরিদর্শক সোহেল হোসেন।

পরে গুরুতর আহত অবস্থায় কবিরকে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহত কবিরকে হাসপাতালে নিয়ে যাওয়া আক্তার হোসেন নামে একজন বলেন, “বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের একপর্যায়ে কে বা কারা কবির আহমেদকে কোমরের পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।”

বংশাল থানার পরিদর্শক সোহেল বলেন, “দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে শুনতে পেয়েছি। আমরা এ বিষয়ে খোঁজ নিচ্ছি।”

আহত কবির আহমেদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের সদরের বাংলাবাজার এলাকায়। তার বাবার নাম তৌহিদ হোসেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গুলিস্তানে বিএনপি–জামায়াত সংঘর্ষ, জামায়াত নেতা ছুরিকাঘাতে আহত

আপডেটের সময় : ১১:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬