ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কালেমাসহ সাদা পতাকা টানানোর বিষয়টি সরকারের নজরে এসেছে: তথ্য উপদেষ্টা

ফাইল ছবি

আইএনবি ডেস্ক:আরবি হরফে লেখা কালেমাসহ সাদা পতাকা দেশের বিভিন্ন স্থানে টানানোর বিষয়টি সরকারের নজরে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

সচিবালয়ে (৩০ জুন) এক ব্রিফিংয়ে তিনি জানান, এর পেছনে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা তা খতিয়ে দেখা হবে। কেননা এটা বিদেশে বাংলাদেশের জন্য ভালো বার্তা দেয় না।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে সেবা নেওয়ার ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে এতে সরকারের রাজনৈতিক অংশ ও সরকারি কর্মকর্তা দুই অংশের দায় আছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এই দুর্নীতি করেছে তা বলবো না। আবার তারা যে অন্য দুর্নীতি করেনি সেটাও বলবো না।

উপদেষ্টা বলেন, দুর্নীতি ফৌজদারি অপরাধ। এটা তামাদি হয় না। অনেক বছর পরও এর তদন্ত করা যায়। দুদককে বলবো কোনো উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে তা স্বাধীনভাবে তদন্ত করবে। সরকার সেখানে বাধা দেবে না।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

কালেমাসহ সাদা পতাকা টানানোর বিষয়টি সরকারের নজরে এসেছে: তথ্য উপদেষ্টা

আপডেট সময় ০৪:২২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬