ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা

স্ত্রী-মেয়েসহ সাবেক মন্ত্রী নানকের ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আইএনবি ডেস্ক: পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী ও মেয়ের নামে থাকা ৫৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

সোমবার (১৭ নভেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মনিরুজ্জামান আবেদনে বলা হয়েছে, এসব হিসাবে মোট ২ কোটি ৮৯ লাখ টাকা রয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে দাখিলকৃত আবেদনে উল্লেখ করা হয়েছে, নানক নিজের নামে, স্ত্রী সৈয়দা আরজুমান বানু ও মেয়ে এস আমরীন রাখীর নামে এবং তার স্ত্রীর ব্যবসা প্রতিষ্ঠান এমএস ডন অ্যাডভারটাইজিংয়ের বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনক ৩২ কোটি ১৮ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন।

দুদক বলেছে, অনুসন্ধানে পাওয়া রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, নানকের স্ত্রী, মেয়ে, স্ত্রীর প্রতিষ্ঠানসহ নিজ নামে থাকা চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, এফডিআরসহ বিভিন্ন হিসাবের অর্থ বেহাত করার চেষ্টা চলছে। ফলে অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব দ্রুত^ অবরুদ্ধ করতে হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

থার্ড টার্মিনাল প্রকল্পে সব ব্যয় অনুমোদিত, অনিয়মের অভিযোগ ‘ভিত্তিহীন’

স্ত্রী-মেয়েসহ সাবেক মন্ত্রী নানকের ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আপডেট সময় ০৮:০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫