ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা

জামায়াত দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে: ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু কিছু দল বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। তিনি উল্লেখ করেন জামায়াতে ইসলামী বিভিন্ন অজুহাত দেখিয়ে দেশকে অস্থিতিশীলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিএনপি রুহিয়া থানা শাখার উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, ‌অস্থির অবস্থা ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করছে নির্বাচনবিমুখ দলগুলো। তিনি পিআরসহ আরও সব অমীমাংসিত বিষয় সমাধান করে ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বিএনপি মহাসচিব বলেন, ‘এদেশের মালিক জনগণ। জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি সবসময় সংগ্রাম করে আসছে। আগামীতেও সেই সংগ্রাম অব্যাহত থাকবে।’

সভায় সভাপতিত্ব করেন রুহিয়া থানা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আব্দুল জব্বার। সঞ্চালনায় ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

থার্ড টার্মিনাল প্রকল্পে সব ব্যয় অনুমোদিত, অনিয়মের অভিযোগ ‘ভিত্তিহীন’

জামায়াত দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে: ফখরুল

আপডেট সময় ০২:০০:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫