ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালিবাগ থেকে তোফায়েল আহমেদের ভাতিজা স্বপন গ্রেপ্তার

আইএনবি ডেস্ক:কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভাতিজা ও ভোলার দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীর মালিবাগ এলাকা থেকে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, এদিন দুপুরে সিটিটিসির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মালিবাগের গুলবাগ থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল, সরকারি কর্মচারীদের মারধর ও হুমকি দেওয়া, নারী নির্যাতন, সাংবাদিক নির্যাতন এবং চাকরি দেওয়ার নামে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে অর্থ নেওয়াসহ প্রতারণার অনেক অভিযোগ রয়েছে।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মালিবাগ থেকে তোফায়েল আহমেদের ভাতিজা স্বপন গ্রেপ্তার

আপডেট সময় ১২:৪৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫