/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অনুপ্রবেশের অভিযোগে রাঙামাটিতে ২ ভারতীয় নাগরিক আটক

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বরকল উপজেলায় ছোটহরিনা বাজার থেকে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে বুধবার (২৭ মার্চ) দুপুরে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটকরা হলেন- জ্ঞানরঞ্জন চাকমা (৪৫) ও পিংকু চাকমা (২২)।

বিজিবি সূত্রে জানা যায়, তারা দুজনে সন্দেহজনকভাবে ঘোড়াফেরা করছিলেন বরকল উপজেলায়। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা দুজনেই ভারতীয় নাগরিক। তারা ছোটহরিনা বাজারে ভারতীয় পণ্য বিক্রি করার পাশাপাশি বাংলাদেশ থেকে কিছু পণ্য ভারতে পাচারের উদ্দেশ্যে এসেছিল।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, তাদের কাছে ৭২ হাজার ৭০০ টাকা এবং ভারতীয় আধার কার্ড পাওয়া গেছে।

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কায়কসিলু বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে বরকল থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

অনুপ্রবেশের অভিযোগে রাঙামাটিতে ২ ভারতীয় নাগরিক আটক

আপডেটের সময় : ০৯:০৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫