ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

তোফাজ্জল হত্যায় জড়িত ঢাবির ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

আইএনবি ডেস্ক:ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে গণপিটুনিতে তোফাজ্জল হোসেন নিহতের ঘটনায় জড়িত ৮ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় দায়িত্ব পালনে অবহেলা করায় হলের প্রভোস্ট অধ্যাপক ড. শাহ্ মো. মাসুমকেও অপসারণ করা হয়েছে।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অভিযুক্তরা হলেন, পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল মিয়া, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের মোহাম্মদ সুমন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী মোত্তাকীন সাকিন, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের আল হোসাইন সাজ্জাদ, গণিত বিভাগের শিক্ষার্থী আহসান উল্লাহ এবং সমুদ্রবিজ্ঞানের শিক্ষার্থী ওয়াজিবুল আলম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পিটিয়ে হত্যার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে হল প্রশাসন অভিযুক্ত ৮ ছাত্রের আবাসিক সিট বাতিল করেছে। এছাড়াও ওই ৮ জনকে সাময়িকভাবে বহিষ্কারের আদেশও দেওয়া হয়েছে।

ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. শাহ্ মো. মাসুমকে পরিবর্তন করে ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুনকে হলটির নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

তোফাজ্জল হত্যায় জড়িত ঢাবির ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

আপডেট সময় ০৯:৩৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪