ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

আইএনবি ডেস্ক: আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে ও স্বৈরাচারের বিরুদ্ধে গণআন্দোলনে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

জাহিদ হোসেন জানান, ছাত্র-আন্দোলনে নিহত ও আহতদের স্বজনদের নিয়ে ১৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণসভা করা হবে।

তিনি আরও জানান, গণতন্ত্র দিবস উপলক্ষে ১৫ সেপ্টেম্বর ঢাকায় মহাসমাবেশ করা হবে। প্রাথমিকভাবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ করার কথা রয়েছে।

এর আগে, দলের যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সারা দেশে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘাত-সহিংসতায় কমপক্ষে ৬৩১ জন ছাত্র-জনতা প্রাণ হারিয়েছেন। আর আহত হয়েছেন ১৯ হাজার ২০০ জনের বেশি। সোমবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে স্বাস্থ্য মন্ত্রণালয় এ চিত্র তুলে ধরে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ৪৫০ জনেরও বেশি মানুষকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল এবং এই ২১ দিনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১৮১ জন মারা গেছেন।

আইএনবি / বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সাগর, উপকূলে ফিরেছে শত শত ট্রলার

দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

আপডেট সময় ০৮:৪৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪