ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাছান মাহমুদ ও তার স্ত্রী-কন্যার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

আইএনবি ডেস্ক:বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংকের সব হিসাব জব্দের নির্দেশ দিয়েছে ।

রোববার (১১ আগস্ট) বিএফআইইউয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

সূত্রটি জানায়, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, তার স্ত্রী নুরান ফাতেমা ও কন্যা নাফিসা জুমাইনা মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়িক সব ধরনের ব্যাংক হিসাব জব্দ ও টাকা উত্তোলন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন ড. হাছান মাহমুদ ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা তুলতে পারবেন না।

হাছান মাহমুদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকারে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এর আগের সরকারে তিনি তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমে পররাষ্ট্রমন্ত্রী ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা দেওয়া হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান

হাছান মাহমুদ ও তার স্ত্রী-কন্যার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

আপডেট সময় ১০:১৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪