ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত আসনে আ.লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু মঙ্গলবার

আইএনবি ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের জন্য দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) থেকে মনোনয়ন ফরম বিতরণ করা হবে। চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ হবে। এছাড়া কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে।

মনোনয়ন প্রত্যাশীদের কোনো প্রকার অতিরিক্ত লোক সমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং পরিচয়পত্রের ফটোকপির ওপর মোবাইল নম্বর ও সাংগঠনিক পরিচয় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

আগামী ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান

সংরক্ষিত আসনে আ.লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু মঙ্গলবার

আপডেট সময় ০৬:২৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪