ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া আওয়ামী লীগ কখনো সরকার গঠন করেনি: প্রধানমন্ত্রী

আইএনবি ডেস্ক: আওয়ামী লীগ গণতান্ত্রিক ও নির্বাচনের দল বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, দেশের গণতন্ত্র সুসংহত করেছে আওয়ামী লীগ। নির্বাচন ছাড়া বা অন্য কোনো পদ্ধতিতে আওয়ামী লীগ দেশ পরিচালনার দায়িত্বে আসেনি। আওয়ামী লীগ কখনো গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া সরকার গঠন করেনি। জনগণের ভোটেই বারবার নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ।

গণভবন থেকে মঙ্গলবার সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে দেশে এত উন্নতি হয়েছে। ২০৪১ মধ্যে দেশকে স্মাট বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

প্রধানমন্ত্রী বলেন, দেশে ভোট চুরির সংস্কৃতি শুরু করে জিয়াউর রহমান। জনগণের ভোটের অধিকার আমরাই নিশ্চিত করেছি। বিএনপির সময় সাক্ষরতার হার ছিল ৪৭ শতাংশ। আর আওয়ামী লীগ সরকার সেটি নিয়ে এসেছে ৭৬ শতাংশ।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান

গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া আওয়ামী লীগ কখনো সরকার গঠন করেনি: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:৩৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩