ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ দিল বিএনপি

আইএনবি ডেস্ক: বিএনপি তৃতীয় দফায় আবারও ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা দিয়েছে । বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে তৃতীয় দফার এ অবরোধ।

গতকাল সোমবার বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে একদিন বিরতি দিয়ে আগামী বুধবার (৮ অক্টোবর) ভোর ৬টা থেকে শুক্রবার (১০ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করা হবে।

এর আগে ২৮ অক্টোবর মহাসমাবেশ শেষে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করে বিএনপি। এরপর প্রথম দফায় গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করা হয়।

এক দফা দাবি আদায়ের লক্ষ্যে পরে রবিবার থেকে ঢাকাসহ সারা দেশে ৪৮ ঘণ্টার রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়। এই অবরোধ মঙ্গলবার ভোরে শেষ হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান

তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ দিল বিএনপি

আপডেট সময় ০৬:৫২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩