/* */
Dhaka , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শাশুড়ি আটক

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার হাসিমপুরে শ্বশুরপক্ষের লোকজন রুবেল (২৫) নামের এক যুবককে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর গোলাইমোড়ের রাস্তার পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযোগ পেয়ে পুলিশ যুবকের স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করেছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, নিহত রুবেল হাসিমপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে ঘোড়ার গাড়ি চালাতো। পাশের গ্রামে শ্বশুরবাড়িতে থাকা স্ত্রী পেটব্যথা হয়েছে এমন খবর পেয়ে রবিরার সন্ধ্যায় সেখানে যান রুবেল। রাত সাড়ে নয়টায় সে বাড়িতে ফোন করে জানান সকালে আসবেন। এদিকে সোমবার খুব সকালে স্থানীয়রা দুই বাড়ির মাঝে মাঠের মধ্যে রুবেলের মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

ওসি বলেন, মরদেহে শারীরিক টর্চার করে হত্যার আলামত পাওয়া গেছে। রুবেলের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

কুষ্টিয়ায় যুবকের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শাশুড়ি আটক

আপডেটের সময় : ০৫:২৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩