/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলশিক্ষকের দুই পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে সোমবার বিকালে উপজেলার সিংড়া সড়কের মালিপুকুর বাজারের পাঁচপুর মোড় এলাকায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে আবুল হোসেন নামে এক স্কুলশিক্ষকের দুই পায়ের রগ ও দুই হাতের বিভিন্ন অংশ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার অবস্থা বেগতিক হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর অবস্থা আরো খারাপ হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

শিক্ষক আবুল হোসেন আত্রাই উপজেলার বিহারীপুর গ্রামের বাসিন্দা এবং জগদাস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয়রা জানান, শিক্ষক আবুল হোসেন প্রতিদিনের ন্যায় বিকালে উপজেলার জগদাস উচ্চ বিদ্যালয় থেকে ছুটির পর মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পাঁচুপুর মোড় এলাকায় পৌঁছলে বাজারের উত্তর পাশ থেকে ১৫/২০জনের একদল দুর্বৃত্ত তার পথরোধ করে মারপিট করে দুই পায়ের গোড়ালি থেকে রগ কেটে এবং দুই হাতের বিভিন্ন অংশ কেটে দিয়ে পালিয়ে যায়।

জগদাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে তা এখনই বলা সম্ভব নয়। খবর পাওয়ার সাথে সাথে ওই এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার দুপুর পর্যন্ত থানায় পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

স্কুলশিক্ষকের দুই পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

আপডেটের সময় : ০৯:৩৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩