/* */
Dhaka , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বরিশাল প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের মুন্সিরতাল্লুক গ্রামে আজ দুপুরে খেলার সময় পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয়ভাবে জানা যায়, মুন্সিরতাল্লুক গ্রামের সভারঞ্জন হালদারের ছেলে রিয়াঙ্কা হালদার (৫ বছর ৬ মাস) এবং বিবেক বিশ্বাসের ছেলে বাপ্পি বিশ্বাস (৫) দুপুরে তাদের বসত বাড়ির উঠোনে খেলছিল। এক পর্যায়ে খেলতে খেলতে তারা পুকুরের পানিতে পড়ে নিখোঁজ হয়। তাদের সাড়াশব্দ না পাওয়ায় অভিভাবকরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। বিকেল ৩টার দিকে পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করে তারা।

উজিরপুর মডেল থানার এসআই সজিব মন্ডল ঘটনাস্থল পরিদর্শন এবং পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর সত্যতা স্বীকার করেন। পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেটের সময় : ০৩:২৫:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩