/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী দুবাই সফরে যাচ্ছেন সন্ধ্যায়

আইএনবি নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের শাসক মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন । প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুবাই এয়ার শো-২০১৯ এবং আরো কিছু অনুষ্ঠানে অংশ নিতে চারদিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার (নভেম্বর) আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইট সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাবে।

ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান তাকে অভ্যর্থনা জানাবেন।

রোববার (১৭ নভেম্বর) প্রধানমন্ত্রী বিশ্বের অন্যতম বৃহত্তম এয়ার শো এবং মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার বৃহত্তম এয়ারোস্পেস ইভেন্ট দুবাই এয়ার শো-২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

সারা বিশ্বের ৮৭ হাজার অংশগ্রহণকারী ও ১ হাজার ৩০০ এক্সিবিটর দুবাইয়ের ভবিষ্যৎ বিমান বন্দর দুবাই ওয়ার্ল্ড সেন্টারে এ উপলক্ষে সমবেত হবেন বলে আশা করা হচ্ছে।

চারদিনের আমিরাত সফর শেষে ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

প্রধানমন্ত্রী দুবাই সফরে যাচ্ছেন সন্ধ্যায়

আপডেটের সময় : ০৪:৫৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯