/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত

সিলেট প্রতিনিধি: সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মঈনুল ইসলাম। সোমবার (২৩ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ধর্মঘট স্থগিতের বিষয়টি তিনি জানান।

তিনি বলেন, সংবাদমাধ্যমকে জানান, প্রশাসনের আশ্বাসে এবং কেন্দ্রীয় শ্রমিক নেতাদের নির্দেশনায় পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়।

এর আগে, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা ও বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের মুক্তির দাবিতে গতকাল রবিবার ধর্মঘটের ডাক দেওয়া হয়। সোমবার সকাল থেকে শুরু হয় ধর্মঘট। আজ সিলেট জেলায় এবং কাল থেকে গোটা বিভাগে এই ধর্মঘট শুরু হওয়ার কথা ছিল।

আলী আকবর রাজন শ্রমিক নেতা হলেও রাজনীতির সঙ্গে জড়িত। রাজন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। গত ৭ ডিসেম্বর সিলেট নগরীর সুরমা মার্কেট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ২০১৮ সালের জ্বালাও-পোড়াওয়ের একটি মামলায় আলী আকবর রাজনের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা ছিল। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত

আপডেটের সময় : ০৫:৪১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩