/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে টমটম চালক নিহত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরে শনিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বিজিবি ক্যাম্প ও সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন সংলগ্ন প্রধান সড়কে আমগাছতলা নামক স্থানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মিজানুর রহমান নামের এক টমটম চালক নিহত হয়েছেন। নিহত মিজান মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়ার আনসার উল্লাহর পুত্র।

এ ঘটনায় মিজানের স্বজন ও সহকর্মীরা জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

নিহতের মামা মোহাম্মদ হোসেন জানান, শহর থেকে বাস টার্মিনালের টমটমের গ্যারেজে যাওয়ার পথে আমগাছতলায় ছিনতাইকারীরা টমটম চালক মিজানের মোবাইল ছিনিয়ে নেয়। এতে বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে অতিরিক্ত রক্তক্ষরণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মিজানরে মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনার পর পরই রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

ছিনতাইকারীর ছুরিকাঘাতে টমটম চালক নিহত

আপডেটের সময় : ০৬:৩১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩