/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্রমন্ত্রীর বড় বোন আয়েশা মোজাক্কির মারা গেছেন

আইএনবি ডেস্ক:পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বড় বোন আয়েশা মোজাক্কির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার ভোর ৫টা ৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সিলেটের নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

মঙ্গলবার বাদ আছর মৌলবীবাজারে আগুনশি এলাকার হাজী মোজাফফর দাখিল মাদ্রাসার মসজিদ প্রাঙ্গণে আয়েশা মোজাক্কিরের জানাজা হবে। এরপর মরহুম স্বামী মোহাম্মদ মোজাক্কির সাহেবের কবরের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি ৮ মেয়ে, অনেক নাতি-নাতনি, ৯ ভাইবোন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমা আয়েশা মোজাক্কিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় তার পরিবারের পক্ষ হতে সবার কাছে দোয়া চেয়েছেন তার ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

পররাষ্ট্রমন্ত্রীর বড় বোন আয়েশা মোজাক্কির মারা গেছেন

আপডেটের সময় : ০৮:৩৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩