/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় শনিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার চাঁনপুর ইউনিয়নের বগডরিয়াকান্দি গ্রামে ঘরে থাকা বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এক ব্যক্তির নিহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম মো. নুরুল ইসলাম (৪০)। তিনি চাঁনপুররের বগডরিয়াকান্দি গ্রামের আলীপুর মহল্লার মৃত মো. তাল মিয়ার ছেলে। তিনি পেশায় ঝালমুড়ি বিক্রেতা ছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, সকালে ঘুম থেকে উঠে নুরুল ইসলাম ব্রাশ করতে করতে ওই সিলিন্ডারের সামনে যান। এসময় সিলিন্ডারটি বিকট শব্দে বিষ্ফোরিত হয়। এতে নুরুল ইসলাম মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। এসময় তার মাথার পেছনের অংশ দিয়ে রক্ত বের হতে থাকে। অবস্থা গুরুতর দেখে স্থানীয় লোকজন তাকে স্পিডবোট করে ভৈরবের একটি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই নুরুল ইসলাম মারা যান।

রায়পুরা থানর ওসি (তদন্ত) আজিজুর রহমান জানান, আমরা এ বিষয়টি সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানি না। খোঁজ নিয়ে জানানো যাবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

নরসিংদীতে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

আপডেটের সময় : ০৯:৩২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২