/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কম্বলের নিচে আটকে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি: কম্বলের নিচে আটকে নীলফামারীর কিশোরগঞ্জে চার মাস বয়সী এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার উত্তর দুরাকুটি জয়নন কোর্ট গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু হাফিজা আক্তার একই গ্রামের হামিদুল ইসলামের মেয়ে।

বাহাগিলি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য বাবুল মিয়া জানান, সকাল ৬টার দিকে শিশুটির বাবা হামিদুল ইসলাম ঘুম থেকে উঠে মাঠে কাজ করতে যায় এবং মা সাদেকা বেগমও রান্নাবান্নার কাজে যায়। রান্না শেষে মা সাদেকা বেগম ঘরে গিয়ে দেখেন শিশুটি কম্বলের নিচে অচেতন অবস্থায় পরে রয়েছে। তাৎক্ষণিক শিশুটিকে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

কম্বলের নিচে আটকে শিশুর মৃত্যু

আপডেটের সময় : ০৬:৪৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২