/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও বঙ্গোপসাগরে লঘুচাপ

আইএনবি ডেস্ক: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পর বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় এই লঘুচাপটি সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়, বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এ মাসে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক আরও বলেন, আগামী পাঁচ দিনে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ক্রমে কমতে পারে। এ ছাড়া আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

আবারও বঙ্গোপসাগরে লঘুচাপ

আপডেটের সময় : ০৮:৩৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২