আইএনবি ডেস্ক: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পর বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় এই লঘুচাপটি সৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানানো হয়, বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এ মাসে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক আরও বলেন, আগামী পাঁচ দিনে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ক্রমে কমতে পারে। এ ছাড়া আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews