/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে সড়ক দুর্ঘটনায় ৩ সহপাঠী নিহত

যশোর প্রতিনিধি: যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় শুক্রবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সড়ক দুর্ঘটনায় তিন সহপাঠী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আসিফ (১৯), দুর্গাপুর গ্রামের নাজির আলীর ছেলে আরমান (১৯) ও আলমগীর হোসেনের ছেলে সালমান (১৯)। তারা সদর উপজেলার নতুনহাট পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

নিহত সালমানের কাকা রনি হোসেন বলেন, এক মোটরসাইকেলে তিন সহপাঠী ঝিকরগাছা থেকে ফিরছিলেন। পথিমধ্যে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট স্টোন ইট ভাটাএলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পরিবহন (বাস-ট্রাক নিশ্চিত নয়) সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে আরমান ও আসিফ মারা যান। হাসপাতালে আনার পর সালমানের মৃত্যু হয়।

যশোর কোতয়ালি থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান বলেন, মোটরসাইকেল আরোহী তিনজনের মৃত্যু হয়েছে। বাস নাকি ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে, সেটি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যাইনি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

যশোরে সড়ক দুর্ঘটনায় ৩ সহপাঠী নিহত

আপডেটের সময় : ০৫:৩৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২