/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর মরদেহ স্ত্রীর ওড়নায় ঝুলছে

কালীগঞ্জে প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া এলাকা থেকে জহিরুল ইসলাম (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান। এর আগে সোমবার সন্ধ্যায় দক্ষিণ ধনুয়া এলাকার জসিমের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জহিরুল ময়মনসিংহের নান্দাইল থানার হালিউরা গ্রামের আব্দুস সোবহানের ছেলে। তিনি স্থানীয় রিদিশা কারখানায় চাকরি করতেন।

ওসি জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, এক বছর আগে বিয়ে করেন জহিরুল ইসলাম। গত ২ মাস ধরে স্বামী-স্ত্রী মিলে ওই বাড়িতে ভাড়ায় ছিলেন। সোমবার সকালে শরীর অসুস্থতার কারনে কাজে যাবে না বলে স্ত্রীকে জানায়। পরে স্ত্রী কারখানায় চলে যান। অফিস ছুটি শেষে সন্ধ্যায় বাড়িতে এসে দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও জহিরুলের কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় দরজা খুলে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে স্ত্রীর ওড়না দিয়ে ঝুলে থাকা মরদেহ উদ্ধার করে পুলিশ।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

স্বামীর মরদেহ স্ত্রীর ওড়নায় ঝুলছে

আপডেটের সময় : ০৬:৫৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২