/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লুডু খেলাকে কেন্দ্র করে বাবাকে ‘হত্যা’

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় লুডু খেলাকে কেন্দ্র করে রবিবার (২৮ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের বাজারপাড়া এলাকায় ছুরিকাঘাতে এক দিনমজুরকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এসময় আরও ২ জন আহত হয়েছেন।

নিহত আব্দুল মালেক (৫৫) মগনামা ইউনিয়নের বাইন্যাঘোনা এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার রাত ৯টার দিকে লুডু খেলাকে কেন্দ্র করে আব্দুল মালেকের ছেলে মোহাম্মদ হোছাইনের সঙ্গে স্থানীয় বাজার পাড়ার নুরুল আমিনের ছেলে উজ্জলুর রহমান নাইবুর কথা কাটাকাটি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দু’জনের বাবা আবদুল মালেক ও নুরুল আমিন। এসময় তাদের মধ্যেও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হঠাৎ নুরুল আমিন ছুরিকাঘাত করেন আব্দুল মালেককে। এতে তিনি লুটিয়ে পড়েন। ওই সময় এলোপাথাড়ি ছুরিকাঘাতে আব্দুল মালেকের ছেলে মো. পারভেজ (২৫) ও স্থানীয় বুলু আকতার (৪০) আহত হন। আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ শোয়াইব বলেন, ‘নিহতের ফুসফুসে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বুকেও কিছু আঘাতের চিহ্ন রয়েছে।’

মালেকের স্ত্রী ফাতেমা আকতার (৪৫) বলেন, ‘সামান্য কথা কাটাকাটির জের ধরে আমার স্বামীকে মেরে ফেললো পাষণ্ডরা।’

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আলী বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের ধরার চেষ্টা চলছে।’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

লুডু খেলাকে কেন্দ্র করে বাবাকে ‘হত্যা’

আপডেটের সময় : ০৬:৩২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২