/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হোস্টেল সুপারের অপসারণে দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ মেডিক্যাল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর হোস্টেল সুপার ডা. রফিকুল আলমের অপসারণের দাবিতে রোববার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ মেডিক্যাল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল চত্বরে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, হোস্টেল সুপার ডা. রফিকুল আলম রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ বিভাগের মৌখিক পরীক্ষায় বেশি নম্বর পাইয়ে দেওয়ার কথা বলে ছাত্রীদের প্রলুব্ধ করতেন। তার অনৈতিক প্রস্তাবে রাজি না হলে ছাত্রীদের বিভিন্নভাবে যৌন হয়রানি ও সামাজিকভাবে হেয় করতেন। এসব ঘটনার প্রতিকার না পেয়ে অনেকেই প্রতিষ্ঠান ছেড়েও চলে গেছেন। দ্রুত সময়ের মধ্যে ডা. রফিকুল আলমকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলন করা হবে।

অভিযুক্ত হোষ্টেল সুপার ডা. রফিকুল আলম বলেন, ‘একটি মহল শিক্ষার্থীদের আমার বিরুদ্ধে মাঠে নামিয়েছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সত্য না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।’

এ বিষয়ে মেডিক্যাল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর অধ্যক্ষ আকিকুন নাহার বলেন, ‘হোষ্টেল সুপার ডা. রফিকুল আলমের বিরুদ্ধে শিক্ষার্থীরা আমার কাছে অভিযোগ করেছেন। আমি বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করেছি। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

হোস্টেল সুপারের অপসারণে দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেটের সময় : ০৯:৩৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২