/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাক চাপায় ৪ অটোরিকশাযাত্রী নিহত

কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের উখিয়ায় শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে হিজলীয়া এলাকায় ট্রাকচাপায় সিএনজিচালিত চার অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করলেও হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি শাহপরী হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক সাইফুল আলম।

তিনি জানান, টেকনাফমুখী ট্রাক উখিয়ামুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে একজন ঘটনাস্থলে এবং বাকি তিন যাত্রী হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মহি উদ্দিন মহিন জানান, হাসপাতালে আনা চারজন মৃত। একজন আহতকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থাও ভালো নয়। নিহত ও আহতদের নাম কেউ দিতে পারেনি বলে লিপি করা হয়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশগুলো সুরতহাল করে মর্গে পাঠানোর উদ্যোগ চলছে। জব্দ করা হয়েছে গাড়ি দুটি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

ট্রাক চাপায় ৪ অটোরিকশাযাত্রী নিহত

আপডেটের সময় : ১০:৪৯:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২