/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে বাসের সাথে ট্রেনের ধাক্কায় তিন ব্যক্তি নিহত

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর জেলায় শ্রীপুরে আজ সকাল সাড়ে ৭টার দিকে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের মাইজপাড়া ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় বাসে থাকা তিন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৫ জন শ্রমিক।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর রেলস্টেশনের মাস্টার হারুন অর রশিদ।

তিনি বলেন, ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা ৫ মিনিটে শ্রীপুর থেকে ছেড়ে যায়। ট্রেনটি কাওরাইদ স্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি মাইজপাড়া এলাকায় ক্রসিং পার হওয়ার সময় একটি শ্রমিকবাহী বাসকে ধাক্কা দেয়। বাসটি শ্রীপুরের টেপিরবাড়ি এলাকার জামান ফ্যাশন লিমিটেড নামের একটি কারখানার।

গাজীপুর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্যাহ্ জানান, এ ঘটনায় ঘটনাস্থলে প্রিয়া নামে একজন শ্রমিক নিহত হয়েছেন। অপর দুজনকে ট্রেনে করে চিকিৎসার জন্য ময়মনসিংহ পাঠানোর পথে তারা মারা যান। তাদের মরদেহ গফরগাঁও রেলস্টেশনে নামিয়ে রাখা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে সব হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।

গফরগাঁও রেলওয়ে পুলিশের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, শ্রীপুরে ট্রেনের ধাক্কায় বাসের দুই যাত্রীর মরদেহ বলাকা ট্রেন থেকে নামিয়ে রাখা হয়েছে। মরদেহ দুটো জয়দেবপুর রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

শ্রীপুরে বাসের সাথে ট্রেনের ধাক্কায় তিন ব্যক্তি নিহত

আপডেটের সময় : ০৮:৪১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২