/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুনীকে কুপিয়ে জখম

হবিগঞ্জ প্রতিনিধি: প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় হবিগঞ্জ জেলার মাধবপুরে এক তরুণীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গুরুতর আহতাবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে ৫০টিরও বেশি সেলাই লেগেছে।

এ ঘটনায় সোমবার (২৫ এপ্রিল) রাতে মেয়েটির বাবা বাদী হয়ে মাধবপুর থানায় মামলা করেছেন।

পুলিশ বলছে, গত ১৯ এপ্রিল রাতে মেয়েটি তার বসতঘর থেকে বের হয়ে টিউবওয়েলে যায়। এ সময় কয়েকজন তরুণ তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় প্রথমে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট পাঠিয়ে দেন।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুনীকে কুপিয়ে জখম

আপডেটের সময় : ০৬:১৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২