/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কে নতুন আইনে শৃঙ্খলা ফিরছে

আইএনবি নিউজ: গত শুক্রবার (১ নভেম্বর) সর্বোচ্চ ৫ বছরের জেল ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে কার্যকর হয়েছে বহুল আলোচিত সড়ক পরিবহন আইন-২০১৮। নতুন আইনের প্রায় সব ধারায় বাড়ানো হয়েছে চালক ও পথচারীদের জেল-জরিমানার পরিমাণ।

আইনটি কার্যকরের পর থেকে সড়কে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে। বাড়তি জরিমানার ফলে চালকরাও নিয়ম মেনে সড়কে চলাচল করছেন। দৃশ্যপটও অনেকটা পাল্টেছে।

শনিবার (২ নভেম্বর) রাজধানীর কয়েকটি সড়ক ঘুরে দেখা গেছে, সড়কে এলোমেলোভাবে চলাচল করা গাড়িগুলো ট্রাফিক সিগনাল মেনে নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করছে। প্রধান সড়কগুলোতে আগের মতো কোনো যানবাহন জেব্রা ক্রসিংয়ের সীমানা অতিক্রম করছে না। চালকরাও অনেকটা সচেতনভাবে গাড়ি চালাচ্ছেন। আর ট্রাফিক পুলিশ-সার্জেন্টরা এখন ব্যস্ত সচেতনতামূলক প্রচারণায়। সিগনাল পড়লেই সেখানে সার্জেন্টরা চালকদের নতুন আইন সম্পর্কে ধারণা দিচ্ছেন। আহ্বান জানাচ্ছেন আইন মেনে চলার।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

সড়কে নতুন আইনে শৃঙ্খলা ফিরছে

আপডেটের সময় : ০৯:১২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯