/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাব-১২ এর সদস্যরা ২ কেজি ৮২০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।

বুধবার রাতে সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন চৈত্রহাটী মধ্যপাড়া গ্রামের মো. আব্দুর রাজ্জাকের বসত বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত আসামি একই উপজেলার চৈত্রহাটী গ্রামের মো. নছিরুল্লাহ প্রামাণিকের ছেলে। র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত আলামতসহ তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

সিরাজগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেটের সময় : ০৮:১১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২