/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুহিবুল্লাহ হত্যা: ফতোয়াদাতা জকোরিয়া গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি: আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কক্সবাজারের রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ফতোয়াদাতা এবং কথিত আরসার ওলামা শাখার প্রধান কমান্ডার জকোরিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে ।

রোববার (৬ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন-এর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।

গ্রেপ্তার জকোরিয়া উখিয়ার লম্বাশিয়া ক্যাম্প-১ ইস্ট এর ব্লক ডি/৮ এর বাসিন্দা আবদুল করিমের ছেলে।

এসপি নাইমুল জানান, জকোরিয়া ২০১৫ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে আসেন। পরে তিনি আবারো সেখানে ফিরে যান। ২০১৭ সালে শরণার্থী হিসেবে তিনি লম্বাশিয়া এলাকায় অবস্থান করতে শুরু করেন। ২০১৯ সালে তিনি ফতোয়া বিভাগের দায়িত্ব পান। ২০২০ সাল থেকে তিনি আরসার কুতুপালং ক্যাম্প এলাকার ওলামা শাখার প্রধান কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

মুহিবুল্লাহ হত্যা: ফতোয়াদাতা জকোরিয়া গ্রেপ্তার

আপডেটের সময় : ০৭:১১:২১ পূর্বাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২