/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৩৯৪০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে শাওন মৃধা (২৯) নামে এক মাদকবিক্রেতাকে ৩ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের আলীপুরের পাকিস্তানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। শাওন রাজবাড়ী জেলার ভবানীপুর এলাকার হান্নান মৃধার ছেলে।  

ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, অভিযান চালিয়ে এক মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে থেকে ৩ হাজার ৯৪০ পিস ইয়াবা, ১৬টি এলইডি বৈদ্যুতিক বাতি ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৫টি সিমকার্ড ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আইএনবি/ বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

৩৯৪০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক

আপডেটের সময় : ০৫:৪৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২