/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

কালিয়াকৈর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে কালামপুর এলাকায় রাজু আহমেদ (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত যুবক টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার নরদানা এলাকার আব্দুল লতিফের ছেলে ।

রাজু উপজেলার কালামপুর এলাকায় জোবায়ের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তিনি স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কোনও এক সময় রাজু আহমেদ ঘরের আড়ের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এলাকাবাসী সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় দরজা দিয়ে উঁকি দিয়ে দেখে রাজুর লাশ ঝুলে আছে। এরপর পুলিশকে খবর দিলে শনিবার সকালে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

কালিয়াকৈর থানার (এসআই )আবুল কালাম জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আপডেটের সময় : ০৬:২০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২