/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকের ধাক্কায় দুই মাছ ব্যবসায়ী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কে বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে ট্রাকের ধাক্কায় দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, সকালে কয়েকজন মাছ ব্যবসায়ী একটি ইজিবাইক নিয়ে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের দুই যাত্রী নিহত হন। তিনজন আহত হয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের নওদা ফুলকোচা গ্রামের মানিক হালদার (৬০)।  নিহত আরেক জনের পরিচয় পাওয়া যায়নি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

ট্রাকের ধাক্কায় দুই মাছ ব্যবসায়ী নিহত

আপডেটের সময় : ০৬:২৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২