/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ১১ জনের করোনা শনাক্ত

সাতক্ষীরা প্রতিনিধি:  গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ জন। জেলায় করোনা শনাক্তের হার ২৯ দশমিক ৭৩ শতাংশ। তবে এ সময় কোনো রোগীর মৃত্যু হয়নি।

সোমবার (২৪ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. হুসাইন সাফায়াত জানান, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ২৫ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এ সময় করোনা পজেটিভ হন ১১ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯. ৭৩ শতাংশ।

এছাড়া সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপেক্সে র‌্যাপিড এন্টিজেন কীটে ১২টি নমুনা পরীক্ষা করা হয়। তবে এ পরীক্ষায় কারো করোনা পজেটিভ হয়নি।

হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল জানান, ২৩ জানুয়ারি সন্ধ্যায় পর্যন্ত সাতক্ষীরা জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৯২৯ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৮০১ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছে ৮ জন। বর্তমানে এ জেলায় করোনা রোগী আছেন ৫৩ জন। এরমধ্যে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫ জন। হোম আইসোলেশনে আছেন ৩০ জন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

সাতক্ষীরায় ১১ জনের করোনা শনাক্ত

আপডেটের সময় : ০৬:৫২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২