খুলনা প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের ১০ জেলায় দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন আরও ১৬৩ জন।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে শনিবার (২২ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনায় একজন ও ঝিনাইদহে একজন মারা গেছেন। একই সময়ে খুলনা বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ১৬৩ জন। এর মধ্যে সর্বোচ্চ কুষ্টিয়া জেলায় ৮১ জন, খুলনায় ৬০ জন, ঝিনাইদহে ১৮ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া নড়াইলে তিন জন ও চুয়াডাঙ্গায় একজনের করোনা শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে আরও জানা যায়, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ১৫ হাজার ৫৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৪২৭ জন।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন 






















