ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় অভিনেতার মৃত্যু

বিনোদন ডেস্ক: চেন্নাইয়ে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো মনো নামের দক্ষিণীর এক জনপ্রিয় অভিনেতার। তার স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক। সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনার পর মনোর স্ত্রীকে চেন্নায়ের এক হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। বাবা-মায়ের এই অবস্থা দেখে কাঁদছে সাত বছর বয়সের শিশুটি।

ভারতীয় এক গণমাধ্যমের খবর, পুলিশ জানিয়েছে স্ত্রী লিভিয়াকে নিয়ে ওই দিন সন্ধ্যায় ঘুরতে বের হয়েছিলেন মনো। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। ভান্ডালুর-মিনজুর রাস্তার উপর, সেন্টার মিডিয়ামের কাছে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‌‌‘পুজল’ নামের একটি তামিল ভাষার সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন মনো। এ ছাড়াও সান টিভির উপস্থাপক হিসেবে অত্যন্ত জনপ্রিয় ছিলেন তিনি।

তামিল সিনেমায় তার অভিষেক হয়েছিল ‘পুলচা’ সিনেমা দিয়ে। এই ছবির তিন নায়কের একজন ছিলেন মনো। তামিল এই অভিনেতার অকাল প্রয়াণে চলচ্চিত্র ব্যক্তিত্বরা সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

সড়ক দুর্ঘটনায় অভিনেতার মৃত্যু

আপডেট সময় ০৪:২২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯