/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক মেয়রকে কুপিয়ে ৩০ ভরি স্বর্ণালঙ্কার লুট

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে পাইকসা এলাকায় ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি শরীফুল হকের বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। এসময় সাবেক মেয়র শরীফুলকে কুপিয়ে জখম করে ডাকাত দল।

মেয়রের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ৫-৬ জনের একটি ডাকাত দল বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের লোকজনদের জিম্মি করে। ডাকাতরা নগদ ১ লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ডাকাতদের বাধা দিতে গেলে ডাকাতদলের এলোপাথাড়ি কোপে সাবেক মেয়র শরীফুল হক মারাত্মকভাবে আহত হন। আহতাবস্থায় প্রতিবেশীরা তাকে দ্রুত ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, র‌্যাব-১১ ও পলাশ থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, ঘটনার বিষয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য কাজ করছে পুলিশ।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

সাবেক মেয়রকে কুপিয়ে ৩০ ভরি স্বর্ণালঙ্কার লুট

আপডেটের সময় : ০৮:১৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২