/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে রেলওয়ে গেটম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের কালীগঞ্জে এক রেলওয়ের গেইটম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম কাইয়ুম মোড়ল (২৮)। শনিবার (৮ জানুয়ারি) রাতে উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী রোববার (৯ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ।

নিহত কাইয়ুম মোড়ল উপজেলার জামালপুর ইউনিয়নের দক্ষিণ নারগানা এলাকার আহাদ আলী মোড়লের ছেলে। তিনি নরসিংদী রেলওয়ে অঞ্চলের মেথিকান্দা এলাকায় অস্থায়ী গেইটম্যান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কাইয়ুম মোড়লের সন্তান মারা যায়। এরপর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। শনিবার দুপুরের দিকে কাইয়ুম মোড়ল বাড়িতে একাই ছিলেন। রাতে বাড়ি ফিরে তার বোন দরজায় ধাক্কা দেন। বাড়ির ভেতর থেকে কারও কোনো আওয়াজ না পেয়ে তিনি স্বজনদের খবর দেন। স্বজনরা এসে দরজা ভেঙে ঘরের মাচার সঙ্গে মাফলার পেঁচানো অবস্থায় কাইয়ুম মোল্লার লাশ দেখতে পান। পরে তারা থানায় খবর দিলে রাতে পুলিশ এসে কাইয়ুম মোল্লার লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে রাতেই ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

কালীগঞ্জে রেলওয়ে গেটম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেটের সময় : ০৬:০০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২