/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহবধূ নির্যাতনের ঘটনায় ৩ জন গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে গুলনাহার পারভীন মিনু (৩০) নামে এক গৃহবধুকে যৌতুকের টাকা না পেয়ে শারীরিক নির্যাতনের পর তার মাথার চুল কেটে দেয়ার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদসরা।

গ্রেফতারকৃতরা হলো, শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ও মিনুর স্বামী মেহেদী হাসান সুজন (৪৩), দেবর মোঃ সুমন (৩৫) ও শাশুড়ী মোছাঃ ময়না বেগম (৫৫)।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে র‌্যাব-১২’র উপ-অধিনায়ক মেজর মোঃ মুশফিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্যাতিত মোছাঃ গুলনাহার পারভিন মিনুর গত ১৫ বছর পূর্বে আসামী মেহেদী হাসান সুজন এর সাথে বিয়ে হয়। বর্তমানে তাদের ২টি কন্যা সন্তান রয়েছে। সংসার জীবনে মেহেদী হাসান সুজন গার্মেন্টসে চাকুরী করেতেন এবং চাকুরির সুবাদে স্ব-পরিবারে ঢাকায় বাসবাস করতেন। গত ৩ ডিসেম্বর তিনি স্ব-পরিবারে শাহজাদপুরে বেড়াতে আসেন।

গত ১৫ ডিসেম্বর গৃহবধুর স্বামী মেহেদী হাসান সুজন স্ত্রী মোছাঃ গুলনাহার পারভিন মিনুর সাথে পারিবারিক কলহের জের ধরে গৃহবধুকে মধ্যযুগীয় কায়দায় শারীরিক নির্যাতন করে মাথার চুল এবং চোখের ভ্রু কেটে দেয়।পরবর্তিতে গৃহবধুকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে নির্যাতিত গৃহবধুর পরিবার ২০ ডিসেম্বর শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে র‌্যাব-১২ এর নিকট আসামী গ্রেফতারের জন্য অভিযোগ দায়ের করেন।

সেই অভিযোগে মঙ্গলবার ২১ ডিসেম্বর ভোর রাতে র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মোঃ মুশফিকুর রহমান এর নেতৃত্বে, গোয়েন্দা নজরদারীর মাধ্যমে জেলার শাহজাদপুর এবং ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর মামলার এজাহারভুক্ত আসামীদেরকে গ্রেফতার করা হয়।

আজ সকালে আসামীদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

গৃহবধূ নির্যাতনের ঘটনায় ৩ জন গ্রেফতার

আপডেটের সময় : ০৬:৫৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১