/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাওনা টাকা চাওয়ায় নারীকে পিটিয়ে হত্যা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মঙ্গলবার সন্ধ্যার দিকে  সাপ্টিবাড়ি ইউনিয়নের দুরারকুটি কলোনি এলাকায় পাওনা টাকা চাওয়ায় রহিমা বেগম (৫৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  তিনি ওই গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার দুরারকুটি কলোনি এলাকার সাইফুল ইসলাম বাড়ির পাশে একটি গালামালের দোকান করতেন। সেই দোকানে মালামাল কেনার সময় প্রতিবেশী নারী রহিমা বেগমের কাছ থেকে কিছু দিনের জন্য ৭০ হাজার টাকা ঋণ নেন। কিন্তু সেই টাকা পরিশোধ করতে দেরি করেন সাইফুল। টাকার জন্য চাপ দিলে উল্টো রহিমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন সাইফুল। পুলিশ সেই মামলার তদন্তে গেলে বিষয়টি জানাজানি হয়।

বিকেলে সাইফুলের দোকানে গিয়ে মামলার করার কারণ ও পাওনা টাকা চাইলে রহিমার ওপর ক্ষিপ্ত হন তিনি। একপর্যায়ে দোকানে থাকা লাঠি দিয়ে রহিমাকে বেদম মারধর করেন সাইফুল। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রহিমাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, খবরটি পেয়েছেন তিনি। ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

পাওনা টাকা চাওয়ায় নারীকে পিটিয়ে হত্যা

আপডেটের সময় : ০৬:৪৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১