/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাট  প্রতিনিধি: বাগেরহাট শহরের দশানী সার্কিট হাউসের সামনে  সোমবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের বাসচাপায় সুমন হাওলাদার (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সুমন বাগেরহাট শহরের পুরাতন বাজার এলাকার বাসিন্দা সিদ্দিক হাওলাদারের ছেলে। সে বাগেরহাট বিকাশ অফিসে সুপার ভাইজার পদে কর্মরত ছিলেন।

প্রত্যাক্ষদর্শীরা জানান, মেগনিতলা এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাগেরহাট শহরের দিকে যাচ্ছিলেন সুমন।দশানী সার্কিট হাউজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস সুমনকে চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, রাতে দশানী এলাকায় সড়ক দুর্ঘটনায় সুমন হাওলাদার নামের একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেটের সময় : ০৬:২৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১