/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের পিটিয়ে চামড়া তুলে ফেলার পুলিশ সুপারের হুমকী

জামালপুরে প্রতিনিধি: জামালপুরে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ সাংবাদিকদের পিটিয়ে চামড়া তুলে ফেলা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার হুমকী দিয়েছে । এ ঘটনার প্রতিবাদে শনিবার (৪ ডিসেম্বর) শহরের দয়াময়ী চত্বরে ঘন্টাব্যাপী জামালপুরে সাংবাদিকদের সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধন করেছে।

মানববন্ধনে ২৪ ঘন্টার মধ্যে জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের প্রত্যাহার দাবি করে সাংবাদিকরা বলেন, শুক্রবার রাতে পুনাক মেলা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করার জন্য ডাকেন পুলিশ সুপার। এসময় জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান  উপস্থিত না থাকায় পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধরে এনে পিটিয়ে চামড়া তুলে নেওয়ার হুমকী দেন।  এঘটনায় জামালপুরে কর্মরত সকল সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

সাংবাদিকদের পিটিয়ে চামড়া তুলে ফেলার পুলিশ সুপারের হুমকী

আপডেটের সময় : ০৮:১০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১