/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

আইএনবি নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ তম জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) শীর্ষ সম্মেলন শেষে ঢাকায় ফিরেছেন।

রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

১২০টি উন্নয়নশীল দেশের জোট ন্যাম জাতিসংঘের পর সবচেয়ে বড় ফোরাম হিসেবে পরিচিত। এবারের শীর্ষ সম্মেলনের আসর বসে আজারবাইজানের রাজধানী বাকুতে।

প্রধানমন্ত্রী সম্মেলনে অংশ নিতে চারদিনের সফরে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে ঢাকা ত্যাগ করেন ।

ন্যাম শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির বিন মোহাম্মদ, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।

এছাড়া ভারতের উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদসহ অন্যান্য সরকার প্রধান এবং প্রতিনিধিদের সঙ্গে অনানুষ্ঠানিক সাক্ষাৎ ও বৈঠক করেন শেখ হাসিনা।

ন্যাম শীর্ষ সম্মেলনের সাধারণ সভা ও দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সমস্যাটিকে জোরালোভাবে উপস্থাপন করেন। বিশ্ব নেতাদের অবহিত করেন রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের প্রচেষ্টা ও মিয়ানমারের ভূমিকার কথা। আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন কর্মকাণ্ডকে নিরবিচ্ছিন্ন রাখার স্বার্থে রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধানে বিশ্বনেতাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

আপডেটের সময় : ০৩:১৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯