/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে হেরে শহীদ মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার অভিযোগ

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে নির্বাচনে হেরে  শহীদ মুক্তিযোদ্ধার বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীরা জানান, বাড়ির প্রধান গেট ভাঙলেও ঘরের আরেকটি গেট ভাঙতে না পারায় এ যাত্রায় প্রাণে বেঁচে গেছেন শহীদ পরিবারের লোকজন। তবে যাওয়ার আগে হত্যার হুমকি দিয়ে চলে যায় দুর্বৃত্তরা।

গত মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন শহীদ আফতাব উদ্দিনের ছোট ভাই ছাদেকুর রহমান।

অন্যদিকে, শহীদ আফতাব উদ্দিনের ছোট ভাই আনিছুর রহমান বর্তমানে জার্মানিতে থাকেন। বাড়িতে হামলার খবর শুনে তিনিও অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনা জানার পরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার জার্মানির এক হাসপাতালে ভর্তি হয়েছেন।তার পরিবারের সুরক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ প্রশাসনের সকলকে অনুরোধ করেছেন ভুক্তভোগী ছাদেকুর রহমান।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। তদন্তে প্রমাণিত হলে অবশ্যই মামলা রেকর্ড হবে এবং দোষিদের আইনে আওতায় আনা হবে।

আইএনবি/বিভঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

নির্বাচনে হেরে শহীদ মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার অভিযোগ

আপডেটের সময় : ০৬:৩৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১